আত্রাইয়ে ‘বাংলা ইশারা ভাষা’ দিবস উদযাপন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার

2026-02-07T15:43:05+00:00
2026-02-07T15:43:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে ‘বাংলা ইশারা ভাষা’ দিবস উদযাপন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৬১)
X

‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। ​

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে দিবসটি পালন করা হয়।

​দিবসটির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

​সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, ​ইশারা ভাষা কেবল বাক-প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি সমৃদ্ধ ভাষা। সমাজের মূল স্রোতধারায় তাদের সম্পৃক্ত করতে হলে আমাদের ইশারা ভাষা সম্পর্কে সচেতন হতে হবে। 

বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় এবং তাদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ​তিনি আরও যোগ করে বলেন, কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন অবহেলিত না থাকে, এমন একটি সমাজ বিনির্মাণ করা এবং তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নাগরিক দায়িত্ব।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মোঃ ফইসাল আহমেদ প্রমুখ। ​

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রতিবন্ধী সেবা কেন্দ্রের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সরকারি ও বেসরকারি পর্যায়ে ইশারা ভাষার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy