বাবার জন্য ভোট চাইলেন জাইমা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগে অংশ নিয়েছেন তারই মেয়ে জাইমা রহমান, চেয়েছেন ভোটও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ

2026-02-07T16:12:16+00:00
2026-02-07T16:12:16+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাবার জন্য ভোট চাইলেন জাইমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ৮৭)
X

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগে অংশ নিয়েছেন তারই মেয়ে জাইমা রহমান, চেয়েছেন ভোটও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে এই গণসংযোগ শুরু করেন জাইমা। সেখান থেকে গুলশান-১ সার্কেল পর্যন্ত বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।

ভোট চাওয়ার সময় জাইমা বলেন, ‘আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।’

গণসংযোগের সময় তিনি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।

এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জাইমা রহমানকে স্বাগত জানান এবং প্রচারণা কার্যক্রমে অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

গণসংযোগের সময় তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক ও দোকানিদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy