ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ দুই ডাকাত আটক

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় যৌথ বা‌হিনীর অ‌ভিযা‌নে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ দুই ডাকাত‌কে আটক করা হ‌য়ে‌ছে। এসময় তা‌দের কাছ থে‌কে আধু‌নিক

2026-02-07T16:53:16+00:00
2026-02-07T16:53:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ দুই ডাকাত আটক
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২১০)
X

ভোলায় যৌথ বা‌হিনীর অ‌ভিযা‌নে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ দুই ডাকাত‌কে আটক করা হ‌য়ে‌ছে। এসময় তা‌দের কাছ থে‌কে আধু‌নিক আগ্নেয়াস্ত্রের ৯ রাউন্ড গুলি ও শট গা‌নের ৩ রাউন্ড গু‌লি এবং দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার  করা হয়। 

আটককৃতরা হ‌লেন, মো: সে‌লিম কাজী ও মো: হাসান। তারা ধ‌নিয়া ইউনিয়‌নের বা‌লিয়াকা‌ন্দি এলাকার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে। 

শ‌নিবার (৭ ফেব্রুয়ারি)  ভো‌রের দি‌কে ভোলা সদর উপজেলা ধ‌নিয়ার ইউনিয়‌নের কা‌ঠির মাথা সংলগ্ন এলাকার এক‌টি টি‌নের ঘর থে‌কে ওই আগ্নেয়াস্ত্র ও গু‌লি উদ্ধার করা হয়। 

ভোলা নৌবা‌হিনীর ক‌ন্টিন‌জেন্ট জানান, ‌গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে নৌ বা‌হিনীর নেতৃ‌ত্বে কোস্টগার্ড ও পু‌লিশ যৌথ বা‌হিনী ধ‌নিয়ার কা‌ঠির মাথা সংলগ্ন এলাকায় এক‌টি বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রা হয়। এসময় এক‌টি টি‌নের ঘর থে‌কে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ দুই ডাকাত‌কে আটক করা হয়।  জব্দকৃত মালামাল সহ আটককৃত ডাকাত‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহ‌ণের জন‌্য সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। 

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: ম‌নিরুল ইসলাম জানান, আসামী‌দের আগ্নেয়াসহ ও গু‌লিসহ থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এবিষ‌য়ে ম‌ডেল থানায় এক‌টি মামলা দা‌য়ের করে  হয়েছে।  আসামী‌দের কো‌র্টে প্রেরণ করা হ‌বে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy