র‍্যাবের অভিযানে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে দ্বীন ইসলাম (১৭) নামের এক ত রুণকে ধারালো অস্ত্র ‘সামুরাই’

2026-02-07T17:13:30+00:00
2026-02-07T17:13:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
র‍্যাবের অভিযানে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৬৪)
X

রাজধানীর মোহাম্মদপুরে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে দ্বীন ইসলাম (১৭) নামের এক ত রুণকে ধারালো অস্ত্র ‘সামুরাই’ দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মোহাম্মদপুরের তাজমহল রোড ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মামলার প্রধান আসামি মো. আলিফ মৃধা (১৯) এবং দ্বিতীয় আসামি মো. মিরাজ (১৮)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে দ্বীন ইসলাম ও তার বন্ধু শান্ত বায়তুন নূর জামে মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে আলিফ ও মিরাজসহ কয়েকজন একটি অজ্ঞাতনামা কিশোরকে সামুরাই হাতে তাড়া করছিলেন। এ সময় দ্বীন ইসলামের সঙ্গে আলিফের ধাক্কা লাগে।

এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা দ্বীন ইসলামকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

র‍্যাব জানায়, হত্যার উদ্দেশ্যে আলিফ দ্বীন ইসলামের ঘাড়ের নিচে কোপ দেন। মিরাজ তার পিঠের মাঝ বরাবর আঘাত করলে মেরুদণ্ডের হাড় দৃশ্যমান হয়ে যায়। এছাড়া মোহন ও আজগর নামের আরও দুই আসামি পিঠের বাম পাশে কুপিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।

গুরুতর আহত দ্বীন ইসলামকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তার বাবা তাজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে শনিবার বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy