নাটোরে নির্বাচন ও গণভোট উপলক্ষে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার, নাটোর

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব পালনের জন্য নাটোরে ১৪ প্লাটুন বর্ডার গার্ড

2026-02-07T17:17:15+00:00
2026-02-07T17:17:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে নির্বাচন ও গণভোট উপলক্ষে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার, নাটোর
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৬১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব পালনের জন্য নাটোরে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ‘মোবাইল’ ও ‘স্ট্রাইকিং’ ফোর্স হিসেবে গত ২৯ জানুয়ারি থেকে বিজিবি সদস্যরা জেলার ৪টি নির্বাচনী আসনে ক্যাম্প করে দায়িত্ব পালন শুরু করেছেন।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যম নাটোরের গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন অভ্যন্তরীণ দায়িত্ব পালনের অংশ হিসেবে নাটোর জেলার ৪ টি সংসদীয় আসনের ৭টি উপজেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় ৭টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যার প্রতিটিতে ২ প্লাটুন করে মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য অবস্থান করছেন।

দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নজরদারি বাড়াতে বিজিবি সদস্যরা আধুনিক প্রযুক্তি, বডি অর্ন ক্যামেরা ও ড্রোনের ব্যবহার করছেন। এ ছাড়া, নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

৫৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিজিবি সম্পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে এবং সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy