নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের (বড়লেখা-জুড়ী) গণঅধিকার পরিষদের

2026-02-07T18:14:49+00:00
2026-02-07T18:14:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ১১৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের (বড়লেখা-জুড়ী) গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আব্দুন নুর।

রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদকে সমর্থন জানিয়ে এই সিদ্ধান্ত নেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর জানান, দলীয় প্রধান নুরুল হক নুরের নেওয়া সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আব্দুন নুর তার কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছিলেন। 

সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষ পরিবর্তনের যে ডাক দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে জীবনের নিরাপত্তার বিষয়টিও সামনে এনেছেন আব্দুন নুর। 

তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলকারী এক প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীরা তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এমনকি তার বসতবাড়ির কেন্দ্র ছিনিয়ে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। আব্দুন নুর আশঙ্কা প্রকাশ করেন, তিনি লক্ষ্যভেদী হত্যাকাণ্ড বা টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy