প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম (ভিজিট : ৫২৮)

X
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আবু বকর সিদ্দিক (৬৭) নামের এক বৃদ্ধকে হত্যার জেরে আসামিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
হুমকিতে এলাকা ছাড়া আসামিপক্ষের লোকজন। আতঙ্কে দিন কাটছে বাড়ির নারীদের। আসামি পক্ষের ইব্রাহিম মাসুদের সাথে কথা বলে জানা যায়, ২৩ জানুয়ারী রাতে দুটি ঘরে ভাঙচুর এবং প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামের ইব্রাহিম মাসুূদ ও একই বাড়ির আবু বকর সিদ্দিকের সাথে পারিবারিক ভাবে দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে গত ২৩ জানুয়ারী দুই পক্ষের মধ্যে হামলা ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এর মধ্যে আবু বকর সিদ্দিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জানয়ারি ২৮ তারিখে মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সিদ্দিকের ছেলে মো: ওমর ফারুক রিয়ান বাদী হয়ে তারাকান্দা থানায় ৭ জনকে উল্লেখ করে এবং ৩/৪ জনের অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
আবু বকর সিদ্দিক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজিব বলেন, সিদ্দিক হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামীর বাড়ি ঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের কোন অভিযোগ পায়নি।অভিযোগ পেলে আয়নানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
আসামিপক্ষের লোকজনের দাবি, সিদ্দিক হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারদেরকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক থাকায় তাদের ঘরবাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট ও বাড়ির সমস্ত গাছ কেটে নেওয়া হয়েছে। আসামিপক্ষের লোকজন ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। হত্যাকাণ্ডের পরদিন থেকে দফায় দফায় আসামিপক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।