আটক এড়াতে অন্যত্র আশ্রয় নেওয়া ১০ রোহিঙ্গা সেনাবাহিনীর হাতে ধরা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে অভিযান চালিয়ে ৩৪৫

2026-02-07T19:35:14+00:00
2026-02-07T19:35:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটক এড়াতে অন্যত্র আশ্রয় নেওয়া ১০ রোহিঙ্গা সেনাবাহিনীর হাতে ধরা
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম   (ভিজিট : ৫৭)
X

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে অভিযান চালিয়ে ৩৪৫ জন রোহিঙ্গাকে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা। 

অভিযানের খবর পেয়ে ১০ রোহিঙ্গা সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আশ্রয় নেন। কিন্তু এরপরও শেষ রক্ষা হলো না তাদের।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের উপস্থিতিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে আশ্রয় নেওয়া ১০ রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হন। এ ছাড়াও পূর্ববর্তী অভিযানের খবর পেয়ে আটক এড়াতে তারা সেখানে আশ্রয় নিয়েছেন বলে স্বীকার করেছেন।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, আটক রোহিঙ্গাদের কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর জন্য সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy