প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম (ভিজিট : ১১৪)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকায়) ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমদ ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া, মিজ্জির দোকান, পৌরসদরসহ বিভিন্ন এলাকায় ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমদ।
এছাড়াও প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন। গণসংযোগকালে জসিম উদ্দিন আহমদ এলাকার মামলা হামলার শিকার নিরীহ লোকজনের বিভিন্ন সমস্যাসহ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সংক্রান্ত নানা বিষয়ে এলাকাবাসির কথা শোনেন।
এসময় তিনি বলেন, ধানের শীষের পক্ষে দেশে গনজোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘবছর ধরে চন্দনাইশের মানুষ ধানের শীষে ভোট দিতে পারেনি। এবার দেশ নেতা তারেক রহমান আমার মাধ্যমে চন্দনাইশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এলাকায় উন্নয়নের সুযোগ করে দিবেন। আমি নির্বাচিত হলে চাঁদাবাজ, মামলাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি নির্বাচিত হলে চন্দনাইশকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি।
তিনি ধানের শীষে রায় দিয়ে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ (সাতকানিয়া আংশিক) আসনের সর্বস্থরের জনসাধারণের সেবা করার সুযোগ করে দেয়ার আহবান জানান ভোটারদের প্রতি।
এসময় গনসংযোগে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন ইফতু, উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগর পৌর বিএনপির আহবায়ক মাহমুদুল ইসলাম মাহাদু, পৌর বিএনপি নেতা আকতার হোসেন চৌধুরী, আইনুল হুদা চৌধুরী, দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, যুবদল নেতা ও মাসুদুর রহমান, দক্ষিণ জেলা যুবদল নেতা আযম খাঁন, পৌরসভা যুবদল নেতা সুমন চৌধুরী প্রমুখ।