টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পরে জান্নাতি (৩৫) ও জুনায়েদ (২) নামে মা ছেলের মৃত্যু খবর পাওয়া

2026-02-07T20:22:36+00:00
2026-02-07T20:22:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ১১৮)
X

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পরে জান্নাতি (৩৫) ও জুনায়েদ (২) নামে মা ছেলের মৃত্যু খবর পাওয়া গেছে। 

শনিবার দুপুরে শিলমুন আকিজ বেকার্স সংলগ্ন ভৈরব রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

নিহতরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে জান্নাতি ও তার শিশু বাচ্চা জুনায়েদ। তারা টঙ্গীর তিস্তার গেট এলাকার জনৈক নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্ত নগর সুবর্ন এক্সপ্রেস ট্রেনটি ভৈরব লাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পরে তাদের মৃত্যু হয়। এসময় লাশ দুইটি খন্ড বিখন্ড হয়ে যায়। খবর পেয়ে লাশ দুইটি উদ্ধার করেছে টঙ্গী রেলওয়ে ফাড়ি পুলিশ। তবে এটি অসতর্কতার কারণে দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ। 

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাড়ির ইনচার্জ উপ পরিদর্শক রহিমা আক্তার জানান, খবর লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy