সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ রাউজান গড়ার প্রতিশ্রুতি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ইসলামী ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নূরী রাউজানকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নিরাপদ রাউজান গড়ার

2026-02-07T22:06:23+00:00
2026-02-07T22:06:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ রাউজান গড়ার প্রতিশ্রুতি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম   (ভিজিট : ২৩২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ইসলামী ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নূরী রাউজানকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নিরাপদ রাউজান গড়ার প্রতিশ্রুতিতে মোমবাতির প্রতিকে ভোট চাচ্ছেন। 

নির্বাচনী এলাকায় তার ধারাবাহিক প্রচারণার মাঝে শনিবার মোমবাতির সমর্থনে বিশাল শোডাউন করে। তাকে নিয়ে তার কর্মী সমর্থকরা পৌরসভার জলিলনগরে বড় নির্বাচনী সমাবেশ করেন। তিনি সেখানে বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম চিশতি। 

উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মতিন।  

বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, এনামুল হক সিদ্দিকী, মাওলানা ফজলুল করিম তালুকদার, মাওলানা মুক্তার আহমেদ রেজভী, মাওলানা দৌলত খান, মাওলানা শামসুল আলম নঈমী, আল্লামা হেলালী, মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা ফরিদুল আলম, কাজী মুহাম্মদ শফিউল আজম, হাসান সওদাগর তৈয়বী, কাজী আব্দুল্লাহ আর রায়হান, মাওলানা অলিউল্লাহ জিহাদী, মাওলানা মুছা আলকাদেরী, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া, মাওলানা সরওয়ার উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুর রহমানসহ আরও অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy