বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ৭ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি:

শিক্ষা

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৭ম সিন্ডিকেট সভা আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায়

2026-02-07T19:08:34+00:00
2026-02-07T19:08:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ৭ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৮৯)
X

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ৭ম সিন্ডিকেট সভা আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬)  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি (অব.),  ট্রাস্টের সদস্য–সচিব ও সিন্ডিকেট সদস্য  ড. মোহাম্মদ নুরুল আবছার, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী আহমেদ নবী, সিন্ডিকেট সদস্য প্রফেসর সরওয়ার জাহান, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ,  ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ ইসলাম (আমন্ত্রণক্রমে) এবং সিন্ডিকেটের সদস্য–সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব  মো. খোরশেদ আলী।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও শিক্ষার মানোন্নয়ন,  ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে আশা প্রকাশ করা হয়।







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy