পূর্বধলায় জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার পক্ষে বিশাল নির্বাচনী জনসভা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফার পক্ষে এক বিশাল

2026-02-08T10:39:02+00:00
2026-02-08T10:39:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার পক্ষে বিশাল নির্বাচনী জনসভা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ এএম   (ভিজিট : ৪৪৪)
X

নেত্রকোনার পূর্বধলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফার পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান নয়নের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, নেত্রকোনা জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ, সাবেক জেলা আমির মাওলানা এনামুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এ সময় ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১৬১, নেত্রকোনা-৫ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম বলেন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পূর্বধলা আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথাও বলেন।

প্রধান বক্তার বক্তব্যে মাছুম মোস্তফা বলেন, দেশ থেকে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মামলাবাজি উচ্ছেদ করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এ জন্য তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না এবং তারা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

তিনি নির্বাচিত হলে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন।

জনসভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট-বড় মিছিল নিয়ে নেতাকর্মীদের নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশস্থলে যোগ দিতে দেখা যায়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy