দিঘীরপাড় বাজারে বিএনপির নির্বাচনী জনসভা

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি)

2026-02-08T10:50:20+00:00
2026-02-08T10:50:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিঘীরপাড় বাজারে বিএনপির নির্বাচনী জনসভা
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ১৮৩)
X

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস ছালাম আজাদ।

শামিম মোল্লার সভাপতিত্বে এবং বিএম মনোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ওয়ালিউল্লা খান, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহিদ মজুমদার, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আজিজ হালদার, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাওসার সোহেল মিজি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মোল্লা, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল বাশার খান, সাংগঠনিক সম্পাদক মো. জনি খান, মালয়েশিয়া প্রবাসী যুবদল নেতা ও কোষাধ্যক্ষ হাকিম দেওয়ান, কামারখাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলামিন মালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস ছালাম আজাদ বলেন, আমি আপনাদের সন্তান। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। দিঘীরপাড় একটি নদীভাঙন কবলিত এলাকা এবং এখানকার মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বিগত সময়েও আমি আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আপনাদের প্রতি দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। 

জনসভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী কার্যক্রমকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy