যশোরে যৌথ অভিযানে অস্ত্র ও মদ উদ্ধার, দুই ভাইসহ ৪ জন আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে যুবলীগ নামধারী আলোচিত ক্যাডার আরিফের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদ

2026-02-08T11:31:28+00:00
2026-02-08T11:31:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে যৌথ অভিযানে অস্ত্র ও মদ উদ্ধার, দুই ভাইসহ ৪ জন আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ এএম   (ভিজিট : ৪৬)
X

যশোরে যুবলীগ নামধারী আলোচিত ক্যাডার আরিফের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মদ উদ্ধার করেছে। তবে অভিযানের আগেই পালিয়ে গেছেন অভিযুক্ত আরিফ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর শহরের ঢাকারোড, বিসিএমসি কলেজ সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু হয়। 

আড়াই ঘণ্টার অভিযান শেষে উদ্ধার করা হয়েছে:
২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১টি গুলি, ২টি চাপাতি, ২টি চাকু, ১টি টেলিস্কোপ, ১ বক্স এয়ারগানের গুলি, ৫টি মদের বোতল এবং ২টি মোবাইল ফোন

অভিযান চলাকালে আটক করা হয়েছে আরিফের দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর, পাশাপাশি আরিফের স্ত্রী লোপা খাতুন ও সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়া। রাত সাড়ে চারটায় তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, আরিফ, সাকি ও সাগর আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী ও দাপুটে ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে আরিফ সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অংশের বাহিনী প্রধান ছিলেন এবং তার ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নজরদারি চলছে। এর আগেও অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy