নির্বাচিত হলে বাড্ডাবাসীর কেড়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয়

2026-02-08T11:51:11+00:00
2026-02-08T11:51:11+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নির্বাচিত হলে বাড্ডাবাসীর কেড়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি নাহিদ ইসলামের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫১ এএম   (ভিজিট : ১৩২)
X

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে। আমরা জয় নিয়েই ফিরবো ইনশাআল্লাহ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি নির্বাচিত হলে বাড্ডাবাসীর কেড়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।

নিজেকে এই এলাকার সন্তান দাবি করে নাহিদ ইসলাম বলেন, আমার শৈশব-কৈশোর কেটেছে এই এলাকার ধুলোতে হেসে খেলে। জুলাই আন্দোলনে এই বাড্ডা-রামপুরা হয়ে উঠেছিল অন্যতম হটস্পট। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনগণের পক্ষে সেদিন দুর্বার আন্দোলন করেছিল।

১৯৭১ সালের স্মৃতিচারণা করে তিনি বলেন, ১৯৭১ সালের ইতিহাসে আমরা দেখেছি এই বাড্ডায় মুক্তিযোদ্ধারা অবস্থান নিতেন, তারপর নৌকা দিয়ে পালিয়ে যেতেন। আমিও জুলাই আন্দোলনের সময় এই বাড্ডা-রামপুরা এলাকাতে নানা সময় পালিয়ে ছিলাম।

এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, এখানে কর্মসংস্থান নেই, সরকারি হাসপাতাল ও হাইস্কুল নেই। বর্ষাকালে বৃষ্টির পানিতে এই এলাকা তলিয়ে যায়। খালগুলোও দখল করা হয়েছে।

অত্র এলাকার প্রধান সমস্যা হিসেবে ‘ভূমিদস্যু’ এবং রাজনীতিকে দায়ী করে তিনি বলেন, গত ৩০ বছরে এই এলাকায় ভূমি দখল ও খাল দখলের ইতিহাস তৈরি হয়েছে। নেতারা নিজেদের মাঝে ভাগবাটোয়ারা করে নিতেন এবং এই এলাকার বিএনপি প্রার্থী সেই ভাগ বিদেশে বসে পেতেন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টারশান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার জনসভায় নাহিদ ইসলাম প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের কেড়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেবেন। শুধু ঢাকা-১১ নয়, সারা বাংলাদেশেই ১১ দলীয় জোট জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেন তিনি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy