আখাউড়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী গণমিছিল

2026-02-08T12:50:18+00:00
2026-02-08T12:50:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ১৭৭)
X

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী গণমিছিল করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের সড়ক বাজার, লাল বাজার, রাধানগর ঘুরে পৌর মুক্ত মঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

 ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থী মুশফিকুর রহমানের সমর্থনে নির্বাচনী গণমিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের সালাম জানিয়ে ধানের শীষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। নেতাকর্মীদের হাতে ছিল বিএনপির দলীয় পতাকা। বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে মিছিলকারীরা। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুর মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। 

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আইয়ুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শরীফ খাদেম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইয়ার হোসেন শামীম, সোহাগ খান,উপজেলা যুবদলের আহবায়ক মো. জাকির হোসেন,যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,পৌর যুবদলের সদস্য সচিব জাবেদ আহমেদ, বিএনপি নেতা মো. রমজান হোসেন,সানি ভূইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মির্জা মারুফ, সাবেক ছাত্রদল নেতা মোবাশ্বির আহমেদ, লুৎফুর আমীন, আসসাদিক ভূইয়া গালিব, শামীম শিশির,ইরফান মুরশেদ সহ আরো অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy