টুঙ্গীপাড়ায় ১১ দলীয় প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কির গণসংযোগ

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কি রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টুঙ্গীপাড়া

2026-02-08T13:01:35+00:00
2026-02-08T13:01:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গীপাড়ায় ১১ দলীয় প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কির গণসংযোগ
টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ১৯১)
X

গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কি রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টুঙ্গীপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন।

গণসংযোগে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রিক্সা মার্কায় ভোট প্রার্থনা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাক্কি বলেন, “আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি বেকারত্ব সমস্যার সমাধানে কাজ করবো, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকবো। মানুষ শুধু কিছু পাওয়ার আশায় ভোট দিয়ে সংসদ সদস্য বানায় না তারা চায় একজন প্রতিনিধি, যিনি সুখে-দুঃখে তাদের পাশে থাকবেন।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। টুঙ্গীপাড়া কোটালীপাড়া হচ্ছে আওয়ামী লীগের আতুর ঘর হিসেবে পরিচিত এলাকা। এখান থেকেই যদি আমাকে রিক্সা মার্কায় জয়যুক্ত করে সংসদে পাঠানো হয়, তাহলে আমি হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এত বড় পরিসরে উন্নয়ন করতে পারবো না, তবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।”

গণসংযোগকালে তার সঙ্গে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের কাছে রিক্সা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় ভোটারদের মধ্যে এ গণসংযোগকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সমস্যা সমাধানে তার প্রতিশ্রুতির প্রতি আগ্রহ প্রকাশ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy