নেত্রকোনা-১ আসনের দুই প্রার্থীর সমর্থককে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীর দুইজন সমর্থককে ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড প্রদান করেছে । শনিবার

2026-02-08T14:52:47+00:00
2026-02-08T14:52:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা-১ আসনের দুই প্রার্থীর সমর্থককে অর্থদন্ড
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ১৯৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি


নেত্রকোনা-১, দূর্গাপুর-কলমাকান্দা আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীর দুইজন সমর্থককে ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড প্রদান করেছে । শনিবার রাতে দূর্গাপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 দূর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় নেত্রকোনা-১ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রিকশা প্রতীকের গোলাম রব্বানীর ব্যানার বৈদ্যুতিক খূঁটি দেয়াল ও গাছে টানানো হয়। 

এ অভিযোগে তার সমর্থক হুমায়ূন কবীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থক তাজুলকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, নির্বাচন আচরণবিধি ২০২৪ এর ৭ (গ) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy