ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ নাজমা (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নাজমা সদর উপজেলার চর শিবলী ২ নম্বর ওয়ার্ডের মো: হাদিসের স্ত্রী।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে: বিএন মোঃ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চরশিবলী ভাই ভাই বেকারি সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত নাজমাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার কাছে হস্তান্তর করা হয়েছে।