প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম (ভিজিট : ১৫২)

X
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহারে নরসিংদীকে একটি আধুনিক, মানবিক ও পরিকল্পিত জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয়েছে। শিক্ষা খাতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।
এছাড়া স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ ও নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনাও তুলে ধরা হয়। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টিও ইশতেহারে গুরুত্ব পেয়েছে।
খায়রুল কবির খোকন বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নমিত, উন্নত ও বাসযোগ্য নরসিংদী গড়ে তোলাই তার লক্ষ্য।
তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পাশে থাকার জন্য ভোটারদের প্রতি আহ্বান ।