
X
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের জানুয়ারি মাসে দেশের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি মাসজুড়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, রৌপ্য, বস্ত্র, প্রসাধনী, খাদ্যপণ্য, কাঠ, যানবাহন, অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৯৪০.১৭৬ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৩৩৭ গ্রাম রৌপ্য, ২১২৭১টি শাড়ি, ১১৮৮৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৩৬০৫টি তৈরি পোশাক, ২১৮২ মিটার থান কাপড়, ৪০৩৪২৭টি কসমেটিক্স সামগ্রী, ২৫৯৫ পিস ইমিটেশন গহনা, ২৮৩৩৬৬৯টি আতশবাজি, ১১৪৫১ ঘনফুট কাঠ, ৮৯২৯ কেজি চা পাতা, ২১৬৫৯ কেজি সুপারি, ২৯৪৬০ কেজি কয়লা, ১২৫০ ঘনফুট পাথর, ৩৭১টি মোবাইল, ৩৭৮৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩০৫৭৫টি চশমা, ৪১৭০৩ কেজি জিরা, ৯৭৮৬ কেজি চিনি, ৮৭৩৫ কেজি পিয়াজ, ৭৪০৯ কেজি রসুন, ৮২৪১ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১৮৭৯৯ কেজি সার, ২৭৪৫ প্যাকেট কীটনাশক, ৫৩৮ লিটার ডিজেল, ৪১৭৫১১ পিস চকোলেট, ৯৭৩টি গরু/মহিষ, একটি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১২টি পিকআপ/মহেন্দ্র, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি ট্রলি, ২৯টি সিএনজি/ইজিবাইক, ৫২টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল/ভ্যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১৪টি বিদেশি/দেশীয় পিস্তল, একটি হ্যান্ড গ্রেনেড, ১৩টি ম্যাগাজিন, ১৮৫ রাউন্ড গোলাবারুদ, একটি মর্টার সেল, একটি ককটেল এবং ২৮টি অন্যান্য অস্ত্র।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১২৩২৮৯৬পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৭৩০ গ্রাম হেরোইন, ১১৫৬ বোতল ফেনসিডিল, ৮৯৭০ বোতল বিদেশি মদ, ১৯৮ লিটার বাংলা মদ, ১২১৬ বোতল ক্যান বিয়ার, ১৯২৯ কেজি ৫০ গ্রাম গাঁজা, ২৬৭৭০৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৯৬৬৩৮টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৬০৭৯ বোতল ইস্কাফ সিরাপ, ১৬২৫৬টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, এবং ১৩১৪৭৮৩ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।
চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জানুয়ারি মাসে বিজিবি ১৭২ জন চোরাচালানিকে আটক করেছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি, ৫ জন ভারতীয় এবং ১৫৯ জন মিয়ানমার নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।