রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল পৌরসভার পাবলিক মাঠ সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সমর্থনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গণঅধিকার পরিষদ শুরু থেকেই বিএনপির সহযোদ্ধা হিসেবে রাজপথে রয়েছে। চলমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ব্যালট পেপারে ট্রাক প্রতীক থাকলেও তিনি নিজে এবং তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল আলম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান হাওলাদার, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।