শ্যামনগরে জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মী

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা উপলক্ষে জনসমাবেশে সৃষ্ট বর্জ্য

2026-02-08T16:54:30+00:00
2026-02-08T16:54:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে জামায়াতের সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মী
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ২১৯)
X

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা উপলক্ষে জনসমাবেশে সৃষ্ট বর্জ্য পরিষ্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা। 

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে একই মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে মাঠে খাবারের প্যাকেট, খাবারের মোড়ক ও বিভিন্ন পলিথিন-কাগজের অংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। পরদিন রোববার দুপুরে বিএনপি প্রার্থী দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে করে থাকা এসব বর্জ্য পরিষ্কারে অংশ নেন।

এ সময় ধানের শীষের ড. মোঃ মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক কর্মসূচি যেই দলেরই হোক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। আগামীকাল সোমবার একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’

পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ঘণ্টাব্যাপী অভিযানে মাঠের বিভিন্ন স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করা হয়।

এদিকে আগামীকাল সোমবার বিকেলে একই মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্টেজসহ সকল কার্যক্রমের প্রস্তুতি চলছে। এছাড়াও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচনী উত্তেজনার মধ্যেও এমন উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy