নীলফামারী-৩ জলঢাকা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবাইদুল্লাহ সালাফী আধুনিক, টেকসই ও সমৃদ্ধ জলঢাকা গড়ার লক্ষ্যে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের আল-ফালাহ্ উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে লিখিত ইশতেহার পাঠ করে তিনি তা তুলে ধরেন।
ইশতেহারে তিনি দূর্নীতিমুক্ত প্রশাসন, অবকাঠামো উন্নয়ন, মানসম্মত চিকিৎসা সেবা, শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সমানাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাদের হোসেন, জেলা ছাত্র শিবির সভাপতি তাজমুল হাসান সাগর, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোখলেছুর রহমান মাষ্টার, নায়েবে আমীর ও প্রধান নির্বাচনী এজেন্ট কামরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।