
X
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবীরের সমর্থনে শিবালয়ের আরিচা ঘাটে বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) বিকেলে শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আরিচা ঘাটে এই বিশাল মিছিল আয়োজন করা হয়। এদিন দুপুর থেকেই নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার-হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
ব্যানার, ফেস্টুন আর ধানের শীষের পক্ষে নানা ধরনের স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আরিচা ঘাট ও আশপাশের এলাকা। মিছিলটি আরিচা ঘাট থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে বোয়ালী এলাকা হয়ে আরিচা ঘাটে বিএনপি’র পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল কানায়-কানায় পূর্ণ হয়ে উঠে।
সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই, মানুষ ভোট দেয়ার জন্য উদগ্রিব হয়ে আছেন। আজকের এই মিছিলে হাজার-হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে দিয়েছে সত্যিই মানিকগঞ্জ বিএনপি’র ঘাটি। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে জয়জুক্ত করে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী এস এ জিন্নাহ কবির। তিনি মানিকগঞ্জ-১ আসনে পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেন তিনি।
তিনি আরো বলেন, ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে বার্তা পৌঁছে দিতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।
শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাবেক সাভার উপজেলা বিএনপি’র সভাপতি জামাল সরকার, ব্যারিষ্টার জাওয়াদুল করিম নয়ন।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা কৃষকদলের সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস,এম বাবুল হোসেন বাবু, গোলাম ফারুক খান, ইকবাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, জাসাস উপজেলা সভাপতি আলী আশরাফ রাবুল, উপজেলা শ্রমিকদলের সভাপতি এস.এম রাজু হোসেন।
এছাড়া, মানিকগঞ্জ জেলা-উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মী, সমর্থক ও হাজার-হাজার মানুষের নির্বাচনী মিছিলে অংশ নেন।