একটি দল এখনো নির্বাচন বানচালের পায়তারা করছে: আবুল কালাম

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা—০৯ (লাকসাম—মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষের এক নির্বাচনী জনসভা রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা

2026-02-08T20:36:41+00:00
2026-02-08T20:36:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একটি দল এখনো নির্বাচন বানচালের পায়তারা করছে: আবুল কালাম
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৪৩)
নির্বাচনী জনসভায় আবুল কালাম
X

নির্বাচনী জনসভায় আবুল কালাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা—০৯ (লাকসাম—মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষের এক নির্বাচনী জনসভা রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ০৯ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম তিনি বলেন একটি দল এখনো নির্বাচন বানচলের পায়তারা করছে, বিএনপি নেতাকর্মীদের এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কেউ যেন বিশৃঙ্খলা করে নির্বাচন বানচাল করতে না পারে, তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার মহাপরিকল্পনা রয়েছে আমাদের। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা (দঃ) জেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি আমিরুজ্জামান আমির। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সামিরা আজিম দোলা, কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হোসাইনী,   বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. সফিকুর রহমান,  অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভঁূইয়া দোলন।   

 এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র সহ—সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, শরীফ হোসেন চেয়ারম্যান, এসএম মুনসুর আলম, মঞ্জুরুল আলম মজনু, এম শওকত হোসেন শিহাব, গিয়াস উদ্দিন সৈকত, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্ল্যা জিকু, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy