প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ৮:৪২ পিএম (ভিজিট : ১২৩)

X
পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বসির আহমেদ সবুজসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন।
শনিবার বিকালে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন।
নতুন যোগদানকারী এ্যাডভোকেট বসির আহমেদ সবুজ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই দেশের জনগণের আশা-ভরসার দল। তাই আমি জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ যোগদান করে বিএনপির পতাকা তলে সক্রিয়ভাবে কাজ করে যাব৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের আলোকে আমরা বিএনপির হয়ে কাজ করব৷ আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোটে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
যোগদান অনুষ্ঠানে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান বলেন, জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতাকর্মী আজ থেকে আমাদের সঙ্গে বিএনপিতে যোগ দিলেন৷ আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। তাদের যোগদানে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে৷
নিরবাচনি জনসভায় ও যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির এক নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী,বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জোমাদ্দার, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল হাসান জুয়েল, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, যুবদল সভাপতি এনায়েত হোসেন খান বিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান সুমন, সহ প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন এ জনসভায়।