লোহারঝিরি মার্মা পাড়ায় বৌদ্ধভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজারো ভক্তের ঢল

সারাবাংলা

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোহারঝিরি মার্মা পাড়ায় বৌদ্ধভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন উপজাতীয় পল্লী থেকে হাজারো ভক্তের ঢল নামে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে নানা ধর্মীয় আচার ও আয়োজন করে বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি।

2026-02-08T20:48:47+00:00
2026-02-08T20:48:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানা ধর্মীয় আচার ও আয়োজনে শেষ শ্রদ্ধা
লোহারঝিরি মার্মা পাড়ায় বৌদ্ধভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজারো ভক্তের ঢল
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ২৬৫)
X

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোহারঝিরি মার্মা পাড়ায় বৌদ্ধভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন উপজাতীয় পল্লী থেকে হাজারো ভক্তের ঢল নামে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে নানা ধর্মীয় আচার ও আয়োজন করে বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি।

বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সভাপতি উচিং থোয়াই মার্মা জানান, গত ২৬ জানুয়ারি বিকেল আড়াইটার দিকে বিহার অধ্যক্ষ বৌদ্ধভিক্ষু ভদন্ত শ্রীমত উঃ তিশা উয়াইন্না মহাথেরা বিহারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ওই বিহারে ধর্মীয় গুরু হিসেবে দায়িত্ব পালন করেন এবং কক্সবাজার ও বান্দরবানের বৌদ্ধভিক্ষুদের মধ্যে একজন সর্বজন শ্রদ্ধাভাজন ধর্মীয় নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকা শোকাহত হয়ে পড়ে।


ধর্মীয় গুরুকে শেষ বিদায় জানাতে ৬ ও ৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে প্রথমে বৌদ্ধভিক্ষুর মরদেহ বিহার থেকে নির্বাণ ঘরে স্থানান্তর করা হয়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য সৌন্দর্য্যমণ্ডিতভাবে সাজানো একটি দোলনা ঘর প্রস্তুত করা হয়। সেখানে ভক্তরা ফুল, অর্থকড়ি প্রদানসহ আলং নৃত্য ও ইয়াং নৃত্যের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে লোহারঝিরি মার্মা পাড়ায় একটি বড় মেলার আয়োজন করা হয়। মেলায় নানা ধরনের রকমারি পণ্যের কেনাবেচা চলে, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

শনিবার বিকেল চারটায় আতশবাজি ফায়ারিং সুটের মাধ্যমে বৌদ্ধভিক্ষুর দাহ সম্পন্ন করা হয় এবং এর মধ্য দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইশারী চাক হেডম্যান পাড়ার বিশিষ্টজন বাবু মং চানু হেডম্যান, আলীক্ষং মৌজা হেডম্যান বাবু মং থোয়াইলা ও সাবেক নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মংলায়ে মার্মা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাইশারী নারিচ বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংলা মার্মা এবং আলী মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংলা ক্য মার্মা।




  বিষয়:   রামু  মার্মা পাড়া  অন্ত্যেষ্টিক্রিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy