প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ৯:০৩ পিএম (ভিজিট : ১৭৭)

X
গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের সমর্থনে মুকসুদপুর উপজেলায় ফুটবল প্রতীকের একটি শান্তিপূর্ণ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) ইব্রাহিম খলিল বাহার মিয়ার নেতৃত্বে র্যালিটি গোপীনাথপুর তিন রাস্তার মোড় থেকে শুরু হয়।
পরে র্যালিটি মুকসুদপুর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ফুটবল প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর বিজয় কামনা করেন। র্যালিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
র্যালি শেষে কলেজ মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে বক্তব্য রাখেন তাঁর ছেলে খায়রুল আলম সায়াদ এবং তাঁর ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ।
খায়রুল আলম সায়াদ তার বক্তব্যে বলেন, ‘আপনারা জানেন আমার বাবাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে, আপনারাই আমার বাবাকে আপনাদের ভালোবাসা দিয়ে মুক্ত করে আনবেন, ইনশাআল্লাহ এবং আমৃত্যু এই ভালোবাসা বজায় থাকবে। ’
এদিকে আশরাফুল আলম শিমুলের ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ বলেন, ‘আমরা কোন শোডাউন করিনি,বরং নির্বাচনী আচরণ বিধি মেনে শান্তিপূর্ণ র্যালি করেছি,পূর্বেও আমাদের সম্পর্কে সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত ভালো ধারনা রাখেন, ভবিষ্যতেও এই ধারা আমরা বজায় রেখে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী প্রচারণা চালাবো’
তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দিয়ে আশরাফুল আলম শিমুলকে বিজয়ী করতে নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।