পুঠিয়ায় জামায়াত ইসলামীর নির্বাচনী সভা ও প্রচার মিছিল

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় নির্বাচনী সভা ও প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রোববার

2026-02-09T12:05:50+00:00
2026-02-09T12:05:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় জামায়াত ইসলামীর নির্বাচনী সভা ও প্রচার মিছিল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ৮০)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় নির্বাচনী সভা ও প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পুঠিয়া উপজেলার লস্করপুর ডিগ্রী কলেজ মাঠ থেকে দলটির উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি বিশাল মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুঠিয়া মোড়ে এসে শেষ হয়ে সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

প্রচারণাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে এবং কর্মী-সমর্থকদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

নির্বাচনি সভা ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মনজুর রহমান। 

এছাড়া রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন, হাফেজ হাফিজুর রহমান , জেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও অধ্যাপক মুনসুর রহমান মুন্টু,  উপজেলা সেক্রেটারি এ্যাডভোকেট আমিনুল ইসলাম ডালিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মনজুর রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিয়েছে। তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানান। এবং বাংলাদেশের যে কোন ভোটার যে দলেরই হোক তার ভোট দেওয়ার জন্য  নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন এ বিষয়ে প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। সাথে সাথে আমাদের জনসাধারণ তাদেরকে আশ্বস্ত করবেন ভয়ভীতি ছাড়া সবাইকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy