শাসক হওয়ার জন্য আসি নাই, এসেছি খাদেম হওয়ার জন্য: জামায়াত নেতা কিবরিয়া

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, আমি আপনাদের কাছে

2026-02-09T12:12:39+00:00
2026-02-09T12:12:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাসক হওয়ার জন্য আসি নাই, এসেছি খাদেম হওয়ার জন্য: জামায়াত নেতা কিবরিয়া
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৯৩)
X

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, আমি আপনাদের কাছে নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হওয়ার জন্য। আর আমি শাসক হওয়ার জন্য আসি নাই, এসেছি খাদেম হওয়ার জন্য।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দাঁড়িপাল্লা হলো আস্থার প্রতীক ও বিশ্বাসের প্রতীক। এ প্রতীকের বিজয় হলেই নকলা-নালিতাবাড়ীর উন্নয়ন ঘটবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। ব্যবসায়ীরা দিনের বেলায় শান্তিতে ব্যবসা করে রাতের শান্তিতে ঘুমাতে পারবেন। মা-বোনেরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবেন। কর্মক্ষেত্রে আলাদা সুযোগ সুবিদা পাবেন। বেকারত্ব সমস্যা দূর হবে। শিক্ষা ও কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটবে।

এ নির্বাচনী জনসভায় নকলা উপজেলা আমীর মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সেক্রেটারী শরিফুর রহমানের সঞ্চালনায় এসময় গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত নকলা পৌর মেয়র পদপ্রার্থী ফারদিন হাসান হাসিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, পৌর জামায়াতের নায়েবে আমির আরিফ রব্বানীসহ ১১ দলীয় জোটের নকলা-নালিতাবাড়ীর নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমাবেশস্থলে জড়ো হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy