বাজিতপুরে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহাসিক ডাকবাংলা মাঠেকিশোরগঞ্জ-৫ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান

2026-02-09T12:20:45+00:00
2026-02-09T12:20:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাজিতপুরে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ৪৪)
X

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহাসিক ডাকবাংলা মাঠে কিশোরগঞ্জ-৫ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় রবিবার (৮ ফেব্রুয়ারি) বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাদিক কায়েম বলেন, জামায়াতের নেতৃত্বে একটি ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে। দেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জুলাই প্রজন্মের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে একজন সৎ ও যোগ্য নেতাকে নির্বাচিত করা জনগণের একমাত্র দায়িত্ব।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। সভার মূল আকর্ষণ ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক হিসেবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় জনতা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপির দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজির কথা শুনলে শয়তানও মিটিমিটি হাসে।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক রমজান আলী। তিনি বলেন, “আমরা জুলুম ও অন্যায়ের দখলদারিত্বের রাজনীতি করি না এবং এতে বিশ্বাসও করি না। আমাদের দল বিজয়ী হলে বাজিতপুর ও নিকলীকে একটি সমৃদ্ধ জনপদে রূপান্তর করা হবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy