ভূঞাপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তায় যৌথ বাহিনীর মহড়া

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ভূঞাপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) ইবরাহীম খাঁ

2026-02-09T13:49:07+00:00
2026-02-09T13:49:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তায় যৌথ বাহিনীর মহড়া
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ৭০)
ভূঞাপুরে যৌথ বাহিনীর মহড়া
X

ভূঞাপুরে যৌথ বাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ভূঞাপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মাঠে শেষ হওয়া মহড়ায় অংশ নেন বাংলাদেশ সেনা, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার-ভিডিপি এবং সিভিল প্রশাসনের কর্মকর্তারা।

সিভিল প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন, সেনাবাহিনীর পক্ষে মেজর সোয়েব, পুলিশ প্রশাসনের পক্ষে থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান।

কর্মকর্তারা জানিয়েছেন, তারা নির্বাচনের দিন মাঠে থাকবেন এবং সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম পরিচালনা করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy