আড়াইহাজারে ধানের শীষের জনসভা অনুষ্ঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা রবিবার বিকেলে অনুষ্ঠিত

2026-02-09T14:36:12+00:00
2026-02-09T14:36:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে ধানের শীষের জনসভা অনুষ্ঠিত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ১৬৫)
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর  স্টেডিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে নির্বাচনী বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -২ ( আড়াই হাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ -সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। 

অনুষ্ঠানে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা নারী-পুরুষ নির্বিশেষে দলে দলে যোগদান করেন। অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা বিএনপি'র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া,  সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার পৌর বিএনপি'র সভাপতি মাহমুদুল্লাহ লিটন, বিআরডিবির চেয়ারম্যান ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ডালিমসহ সর্বস্তরের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নজরুল ইসলাম আজাদ ১২ ফেব্রুয়ারী সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শিষ প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy