এক মাসেও সন্ধান মেলেনি কালীগঞ্জের রনজিত রবিদাসের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর উদ্বেগ বাড়ছে।নিখোঁজ ব্যক্তি

2026-02-09T14:36:38+00:00
2026-02-09T14:36:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক মাসেও সন্ধান মেলেনি কালীগঞ্জের রনজিত রবিদাসের
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ১৪৭)
নিখোঁজ রনজিত রবিদাস
X

নিখোঁজ রনজিত রবিদাস

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর উদ্বেগ বাড়ছে। 

নিখোঁজ ব্যক্তি রনজিত রবিদাস (৫৮) গত ১০ জানুয়ারি সকালে নিজ বাড়ির সামনে থেকে হঠাৎ উধাও হয়ে যান। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের পরদিন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১১১২) করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মো. আশরাফুল ইসলাম জানান, পরিবার ও স্বজনদের দেওয়া তথ্যে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

রনজিত রবিদাসের ছেলে মিলন ববি দাস বলেন, “আমার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার দিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো তথ্য পাইনি।”

নিখোঁজ রনজিত রবিদাস রাথুরা গ্রামের অর্জুন রবিদাস ও সরস্বতী রবিদাস দম্পতির ছেলে। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তিনি লুঙ্গি ও সোয়েটার পরিহিত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে-কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে কালীগঞ্জ থানার মোবাইল নম্বরে ০১৩২০০৯২৪৭৬ অথবা ০১৩২০০৯২৪৮০ নম্বরে যোগাযোগ করার জন্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy