ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

যশোর প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান-এর নেতৃত্বে আজ সোমবার দুপুরে যশোর শহরের রেল রোড

2026-02-09T15:09:43+00:00
2026-02-09T15:09:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
যশোরে লাইভ বেকারি এন্ড ফাস্টফুড মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ১০৯)
লাইভ বেকারি এন্ড ফাস্টফুড প্রতিষ্ঠানে অভিযান
X

লাইভ বেকারি এন্ড ফাস্টফুড প্রতিষ্ঠানে অভিযান


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান-এর নেতৃত্বে আজ সোমবার দুপুরে যশোর শহরের রেল রোড এলাকার লাইভ বেকারি এন্ড ফাস্টফুড প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি ধারায় প্রতিষ্ঠানটিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক মোঃ মমিনুল ইসলাম মমিন উপস্থিত না থাকলেও তাদের কয়েকজন কর্মচারী ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy