মানিকছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মানিকছড়িতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা সহায়তা খাত হতে হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের

2026-02-09T16:19:25+00:00
2026-02-09T16:19:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৫৬)
X

খাগড়াছড়ির মানিকছড়িতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা সহায়তা খাত হতে হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হলুদ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা বিএডিসি গোডাউন সংলগ্নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীগণ।

কর্মসূচির আওতায় হলুদ আবাদের জন্য উপজেলার চার ইউনিয়নের ৬০ জন প্রান্তিক কৃষককে জন প্রতি ১০০ কেজি করে পাটনা হলুদের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, 'প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে'।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy