চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক অপূর্ব

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

২০২৮ সালের ১ ফেব্রুয়ারী পর্যন্ত চলনবিল সাংবাদিক ইউনিয়ন পরিচালনায় ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। ওই

2026-02-09T16:36:22+00:00
2026-02-09T16:36:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক অপূর্ব
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১৪৭)
X

২০২৮ সালের ১ ফেব্রুয়ারী পর্যন্ত চলনবিল সাংবাদিক ইউনিয়ন পরিচালনায় ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। ওই কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আনোয়ার হোসেন আলীরাজ (দৈনিক ইনকিলাব) । আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আকতার হোসেন অপূর্ব (দৈনিক যায়যায়দিন, অনলাইন)।

সিংড়া উপজেলা সমাজ সেবা কার্যালয় সূত্র জানান,ওই ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিকে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। ২০২৮ সালের ১ ফেব্রুয়ারী ওই কমিটির মেয়াদ শেষ হবে।

সিংড়া উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মিজানুর রহমান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সুমন (দৈনিক চাঁদনী বাজার), তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুল হক (দৈনিক বারবেলা), দপ্তর সম্পাদক মেহেদী হাসান (দৈনিক জার্নাল এশিয়া) , কোষাধ্যক্ষ মাহাবুর হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন)  এবং কার্যকরী সদস্য নাজমুছ সায়াদৎ রিপন (দৈনিক স্বাধীন বাংলা) মনোয়ারুল ইসলাম (দৈনিক বাংলা ভয়েস)।

সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন অপূর্ব কার্যকরি কমিটি অনুমোদনের জন্য সমাজসেবা কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy