চট্টগ্রাম-১৪ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর ইশতেহার ঘোষণা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম-১৪ আসনের বৃহত্তর সুন্নী জোট ও ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মাও. সোলাইমান ফারুকী তাঁর নির্বাচনী ইশতেহারে বলেছেন, এ

2026-02-09T16:51:44+00:00
2026-02-09T16:51:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম-১৪ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর ইশতেহার ঘোষণা
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৮০)
X

চট্টগ্রাম-১৪ আসনের বৃহত্তর সুন্নী জোট ও ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মাও. সোলাইমান ফারুকী তাঁর নির্বাচনী ইশতেহারে বলেছেন, এ আসনে তিনি নির্বাচিত হলে শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে মেধাবীদের বাংলাদেশ গড়বে। ইনসাফ, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির বাংলাদেশের সুরক্ষিত ও হকের সমাজ গঠন করবেন। 

কৃষিখাতে উন্নয়নের মাধ্যমে দেশে সোনার ফসল ফলাবে। সাম্য, শান্তি, সম্প্রীতির মাধ্যমে বৈষম্যহীন দেশ গঠন করবেন। গ্রাম-শহর সমউন্নয়নে সংসদে কথা বলবেন। সুন্নী মতাদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতের ভিত্তিতে কাজ করে যাবেন। সব ধরনের মানুষের নিকট সেবা পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, তাদের নিজস্ব ভোট ব্যাংক ও নিরব ভোটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করবেন। 

৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রার্থীর নিজ বাড়ির উঠানে নির্বাচনী ইশতেহার প্রকাশকালে এসব কথা বলেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাও. ফয়েজ উল্লাহ খতিবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এম.এ রহিম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাও. আহমদ হোসাইন আল কাদেরী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ মাও. শাহ খলিলুর রহমান নিজামী, দক্ষিণ জেলার সভাপতি মাও. ফেরদৌসুল আলম। 

উপজেলার কমিটির সাধারণ সম্পাদক ড. মাও. আমিন উল্লাহ’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শুরা সদস্য আবুদল আওয়াল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কলিম উদ্দীন, মাও. আবদুল হাকিম, মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক আলমগীরুল ইসলাম বঈদী, মিজানুর রহমান, রাজীব হোসেন রিফাত প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy