প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম (ভিজিট : ১৬৫)

X
নেত্রকোনা-২,সদর-বারহাট্রা আসনে বিএনপির মেেনানিত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক সোমবার সকালে সদর উপজেলার ৫নং আমতলা ইউনিয়নের দেওপুর গ্রামে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নের নানান প্রতিশ্রæতি দিয়েছেন।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক পথসভায় আরো বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার গত দেড়দশক এদেশে লুটপাট করেছিল। সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে তারা এদেশের সাধারন মানুষের কথা চিন্তা না করে বিদেশে টাকা পাচার করেছে।
মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, দিনের ভোট রাতে করেছে। জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করতে পারলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কোটি কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডের আওতায় আনা সম্ভব হবে। রাষ্ট্র মেরামতের ৩১ দফার বাস্তবায়ন করা হবে। ১২ ফেব্রæয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করলে ঘুড়ে দাঁড়াবে বাংলাদেশ।
বির্পযস্থ অর্থনীতিকে সচল করা হবে। পথসভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল কাদের সুজা, জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, আমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিউল্লাহ প্রমুখ।