শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে থানা লুটের শর্টগান উদ্ধার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে ১টি অবৈধ শর্টগান সহ হারেজ মিয়া

2026-02-09T17:30:49+00:00
2026-02-09T17:30:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে থানা লুটের শর্টগান উদ্ধার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ৮৮)
X

শেরপুর সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে ১টি অবৈধ শর্টগান সহ হারেজ মিয়া নামক এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ভোররাতে গোয়েন্দা সংস্থার এক গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃত হারেজ মিয়া (৩২) শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামে মৃত জুবেদ আলীর ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত হারেজ মিয়ার হেফাজত থেকে উদ্ধার হওয়া শর্টগানটি গত ৫ আগস্ট ২০২৪ তারিখের গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে চিহ্নিত অস্ত্রধারী হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচন ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy