গোলাপগঞ্জে হেলিকপ্টারের নির্বাচনী জনসভা: জনতার ঢল

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে আলেম-উলামা মনোনীত, সাধারণ জনগণ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার

2026-02-09T17:47:49+00:00
2026-02-09T17:47:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জে হেলিকপ্টারের নির্বাচনী জনসভা: জনতার ঢল
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৫৬)
X

সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে আলেম-উলামা মনোনীত, সাধারণ জনগণ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার প্রতীক) এর নির্বাচনী জনসভা ছিলো আজ। 

গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে আয়োজিত জনসভায় হেলিকপ্টার মার্কার কর্মী-সমর্থকদের ঢল নামে। মাগরিব পর থেকে শুরু হওয়া জনসভায় বিকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল অংশগ্রহণ করতে থাকে। গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে আগত মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে পুরো পৌর শহর এলাকা।

জনসভায় মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালনায় হাফিজ রশিদ রহমানের বক্তব্য মাওলানা মিছবাহ উদ্দিন, মাওলানা ফরহাদ, আহমদ, মাাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুজিবুর রহমান, ছাত্র নেতা আব্দুল গফফার নাসিম প্রমুখ।

বক্তারা বলেন, “নির্বাচন যতো ঘনিয়ে আসছে, হেলিকপ্টার মার্কার জনসমর্থন ততোই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে কর্মী সমর্থকদের আরও দৃঢ় থাকতে বলেন তারা।” বক্তারা আরও বলেন, “হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তিনি মানুষের দুঃখ–কষ্ট বোঝেন, সাধারণ মানুষের পাশে থাকেন। আমরা চাই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর প্রকৃত প্রতিনিধি হিসেবে তিনি সংসদে যান।”

পথসভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার মানুষ যোগ্য নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সময়োপযোগী প্রার্থী। তিনি নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

জনসভা শেষে হেলিকপ্টার প্রতীকের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল গোলাপগঞ্জ পৌর শহর পদক্ষিণ করে চৌমুহনীতে এসে শেষ হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy