ঘোড়াঘাটে ৩৬ টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ভোটারদের নির্বিঘ্নে ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত

2026-02-09T17:54:27+00:00
2026-02-09T17:54:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে ৩৬ টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৪৫)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ভোটারদের নির্বিঘ্নে ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে উপজেলার ৩৬ টি ভোটকেন্দ্রকে মোট ১৫৬ টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচন কালীন সময় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন বলেন, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy