দেশের শাসনব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে: আতাউর রহমান সরকার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলাম মনোনিত প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেন, ১২

2026-02-09T17:56:56+00:00
2026-02-09T17:56:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের শাসনব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে: আতাউর রহমান সরকার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২৩৩)
X

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলাম মনোনিত প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। সাড়ে চার কোটি তরুন ভোটার জীবনের ইতিহাসে এবার প্রথম ভোট প্রদান করবে। বাংলাদেশের অসংখ্য মানুষ ১৭ বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তারাও এবার নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। আগামী নির্বাচন হবে দেশের উন্নয়নের একটি নির্বাচন। আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, মানবিক বাংলাদেশ গড়ার নির্বাচন। একবারের জন্য জামায়াতে ইসলামীকে সরকার গঠন করতে দাঁড়িপাল্লায় ভোট দিন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণ মিছিল শেষে রেলওয়ে ষ্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

জামায়াত প্রার্থী অভিযোগ করে বলেন, বিগত ৫৪ বছর যারা দায়িত্ব পালন করেছে তারা শাসক ছিল। তারা সুন্দর ব্যবস্থা গড়ে তুলতে পারে নাই। শাসন ব্যবস্থায় রন্দ্রে রন্দ্রে দূর্নীতির কারণে দেশের সামাজিক অবস্থা, শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। জনগণের কোন উন্নতি হয় নাই। 

তিনি আরও বলেন, বিগত ৫৪ বছর আপনারা অনেককে এমপি বানিয়েছেন। তাদের শাসনামল আপনারা দেখেছেন। নতুন করে আর তাদেরকে দেখার সুযোগ নাই। আজকে মানুষ পরিবর্তন যাচ্ছে। একবারের জন্য জামায়াতে ইসলামীকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দিন। আমরা আপনাদের খাদেম হয়ে সেবা দিব। 

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও: বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মোবারক হোসেন আখন্দ, কসবা উপজেলা জামায়াতে ইসলামীল নায়েবে আমীর মো. সিরাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জুলফিকার হায়দার রাফি সহ আরো অনেকে।  

এর আগে পৌরশহরের কলেজ মাঠ থেকে জামায়াতে ইসলামীর বিশাল গণ মিছিল বের হয়ে সড়ক বাজার হয়ে রেলওয়ে জংশন স্টেশনের সামনে সমাবেশে সমবেত হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy