প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম আপডেট: ০৯.০২.২০২৬ ৬:১৩ পিএম (ভিজিট : ১৫৫)

X
ভোট হবে উৎসবের, কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ নির্বাচনে ভোট চুরির যে ষড়যন্ত্র এটা হলো সে ষড়যন্ত্রের একটি অংশ , নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবশ্যই প্রত্যাহার করতে হবে বলে মন্তব্য করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত–এনসিপি জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ দেবিদ্বার উপজেলার ভৈষেরকোট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত বলেন, ভোটের দিন না কি মোবাইল নেওয়া যাবেনা, চুরিতে ধরা পরবে তাই মোবাইল নিষেধ। জুলাইয়ে আমরা দেখেছি কয়েকটি মিডিয়া ছাড়া সবাই দিছে পরিবেশ শান্ত, কিন্তু আমাদের মোজো-সিটিজেন সাংবাদিক যারা আছেন তারাই মেইন খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। স্বাধীন সংবাদ প্রচার করতে ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে দিতেই হবে। তারা প্রথমে বাদ দিয়েছে বিএনসিসিকে আর এখন বাদ দিচ্ছে মোবাইল জার্নালিস্টদের।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ভোট চুরির প্রস্তুতি নিতেছে এগুলো যদি ধরে ফেলে পোলাপান, তাই কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ। তোরা নির্বাচনের দিন মোবাইলে ব্লগ করতে করতে ভোট কেন্দ্রে যাবি, দেখাবি আমি যাচ্ছি ভোট দিতে তোমরাও শাপলাকলিতে ভোট দিতে কেন্দ্রে চলে আসো। কোন রকম অনিয়ম দেখলেই ভিডিও করে ছেড়ে দিবি।
তিনি আরও বলেন, আপনি ভোট দিতে যাবেন কিন্তু আপনার দামী ফোনটা কোথায় রেখে যাবেন, আমি আমার ৫০ হাজার টাকা দামের এই ফোনটি কার হাতে দিয়ে যাব? কাকে আমি নিরাপদ ভেবে ফোন রেখে যাবো, এটা হতেই পারে না। আপনারা ১২ তারিখ মোবাইল নিয়ে কেন্দ্রে যাবেন "শাপলাকলি ও হ্যাঁ" ভোট দিবেন।
প্রবাসী মাসুদ পারভেজ সোহাগের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্নয়কারী জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন, জয়নাল আবেদিন, ছাত্রশক্তি নেতা মেহেদী হাসান, মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোজাম্মেল হকসহ জামায়াত-এনসিপির মোহনপুর ও বরকামতা ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।