নীলফামারীতে ধানের শীষের নির্বাচনী শোডাউন

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

প্রচার প্রচারণার শেষ দিনে বিকেলে প্রায় লক্ষ ভোটার নিয়ে নির্বাচনী শোডাউন দিয়েছে নীলফামারী জেলা বিএনপি। ধানের শীষের প্রার্থী

2026-02-09T18:20:50+00:00
2026-02-09T18:20:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ধানের শীষের নির্বাচনী শোডাউন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ১৫০)
X

প্রচার প্রচারণার শেষ দিনে বিকেলে প্রায় লক্ষ ভোটার নিয়ে নির্বাচনী শোডাউন দিয়েছে নীলফামারী জেলা বিএনপি। ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে এই মিছিলটি বের হয়।

জেলা শহরের ডিসি মোড় থেকে শুরু হওয়া নির্বাচনী মিছিলটি শেষ হয় ডোমার সড়কের রুবেল চত্বরে গিয়ে। এরআগে ডিসি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল। প্রার্থী তুহিনের পিতা ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য দেন এতে।

প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ১২ ফেব্রুয়ারী জনগনের ক্ষমতায়নের দিন। বদলে দেয়ার দিন। নীলফামারীকে বদলে দিতে চাই। এজন্য আপনাদের সমর্থন প্রয়োজন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কাজ করার সুযোগ দেবেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy