মাদারীপুর -২ আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়ার বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের শকুনী লেকের মুক্ত মঞ্চে প্রথমে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজের সঞ্চালনায় জনসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য নেতা-কর্মীদের আহবান জানান এবং দেয়া চান। মাদারীপুর-২ আসনের সকল ভোটারদের সুসংগঠিতভাবে ১২ তারিখের নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র কার্য নির্বাহী পরিষদের সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, বিএনপি’র কেন্দ্রীয় মহিলা দলের সহসম্পাদক সমাজকল্যাণ ও বীর মুক্তিযোদ্ধা শাহাজান খান কলেজের গভনিং বডির সভাপতি এ্যাড. সরমিন ইসলাম ডেইজি, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, এ্যাড. জামিনুর হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মাদারীপুর-২ নির্বাচনী এলাকা মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।