ধলেশ্বরী নদীতে ইট বোঝাই বাল্কহেড ডুবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জ ফতুল্লার ধলেশ্বরী নদীতে ইট পরিবহনকারী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া

2026-02-09T18:52:00+00:00
2026-02-09T18:52:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধলেশ্বরী নদীতে ইট বোঝাই বাল্কহেড ডুবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৫৩)
 ইট পরিবহনকারী একটি বাল্কহেড
X

ইট পরিবহনকারী একটি বাল্কহেড

নারায়ণগঞ্জ ফতুল্লার ধলেশ্বরী নদীতে ইট পরিবহনকারী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অতিরিক্ত মাল বোঝাই করার কারণে বাল্কহেড ডুবে যায় বলে স্থানীয় এমনটাই মনে করছেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার বক্তাবলীতে  এ ঘটনা ঘটে।

এদিকে ইট বোঝাই বাল্কহেড ডুবির ঘটনার এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নদী তীরের অদূরে একটি ইটবাহী বাল্কহেড ধীরে ধীরে নদীতে ডুবে যাচ্ছে। এ সময় বাল্কহেডে থাকা দিনমজুর ও চালক পানিতে ঝাঁপিয়ে পড়েন। বাল্কহেডে অতিরিক্ত ইট থাকায় সামান্য ঢেউয়ে ডুবে যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কেরাণীগঞ্জ থানার জাজিরা এলাকা থেকে ইট নিয়ে ট্রলারটি কুমিল্লার হোমনার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ১০টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছাকাছি পৌঁছলে ট্রলারটি নদীর তীরবর্তী এলাকায় ডুবে যায়। এ সময় ট্রলারে ১০/১২ জন শ্রমিক থাকলেও তারা সাঁতার কেটে তীরে উঠে যান। খবর পেয়ে বক্তাবলী নৌ ফাঁড়ির পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রকিবুজ্জামান বলেন, ট্রলারটি ডুবে যাওয়ার ১০/১২ জন শ্রমিক দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তীরে উঠে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ইট বহন করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy