ডিএনসিসির নতুন প্রশাসক কে এই সুরাইয়া?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।আজ সোমবার

2026-02-09T19:00:38+00:00
2026-02-09T19:00:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএনসিসির নতুন প্রশাসক কে এই সুরাইয়া?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ২০৭)
X

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে রয়েছেন সুরাইয়া আক্তার জাহান। তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএনসিসি মেয়রের ক্ষমতা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে তিনি শুধুমাত্র নিয়ম অনুযায়ী ‘দায়িত্ব ভাতা’ পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ (ক)-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো। তিনি ডিএনসিসির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, সুরাইয়া আখতার জাহান তার মূল পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদটি সামলাবেন। এ জন্য তিনি বিধি মোতাবেক কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, তবে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রাপ্য হবেন না।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ এজাজ।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, তার মেয়াদের পূর্ণতা এবং তা আর না বাড়ানোর সিদ্ধান্তের প্রেক্ষাপটেই নতুন এই নিয়োগ দেয়া হলো।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy